ছায়াপথের আত্মপ্রকাশ | লিডসের চারশতম বার্ষিকী |সঙ্গীত শ্রুতিনাটক নৃত্য
ছায়াপথের আত্মপ্রকাশ | লিডস শহরের চারশতম প্রতিষ্ঠাবার্ষিকী | সঙ্গীত শ্রুতিনাটক নৃত্য কবিতা
যুক্তজ্যের লিডস শহরে বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ছায়াপথের আত্মপ্রকাশ হতে যাচ্ছে রবিবার ১২ জুলাই। স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান মঞ্চস্থ হবে অপরাহ্ন তিনটায়। ছায়াপথের অভিষেক ছাড়াও এতে লিডস শহরের চারশতম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হবে।
নতুন এ সাহিত্য-সংগঠনের উন্মেষ উপলক্ষে উত্তর বৃটেনের সাংস্কৃতিক মহলে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে জানান ছায়াপথের প্রতিষ্ঠাতা কবি সৈয়দ আনোয়ার রেজা। তিনি জানান, ছায়াপথ আবাহমান বাংলার ঐতিহ্য সংস্কৃতিই এই প্রতীচ্যের মাটিতে তুলে ধরতে চাইবে যথাসম্ভব মূলানুগ থেকে আগামি দিনগুলোয়। আমাদের এই উদাযাপনে অংশ নিচ্ছেন কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীও। ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী নয়নিকা ঘোষ ইতিমধ্যেই বৃটেনে এসে পৌছেছেন।
সৈয়দ রেজা জানান, ১১জুলাই লিডসে বাংলাদেশ সেন্টার যুক্তরাজ্যের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবি, লেখক ও নৃত্যশিল্পীর মিলনমেলায় পরিণত হবে বলে আশা করি।
ছায়াপথের উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের পরিচিত সাংস্কৃতিক সংগঠন আলোড়নের শ্রুতি নাটকের পাশাপাশি বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন কবি শ্রী গাঙুলি, নৃত্যশিল্পী নয়নিকা ঘোষ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুসূয়া পাল, নৃত্যশিল্পী সুমায়া ইমামক সুচিতা, সঙ্গীতশিল্পী সৈয়দ হাসান, কবি টি এম কায়সার, নৃত্যশিল্পী অস্মিতা কীর,আবৃত্তিশিল্পী ডঃ শারমিন নিজাম প্রমুখ।
Good to know
Highlights
- 3 hours
- In person
Location
Bangladeshi Community Centre
Roundhay Road
Harehills LS8 5AN
How do you want to get there?
